ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মিথ্যা ও বানোয়াট জিডির বিরুদ্ধে থানায় বিএনপি নেতার পাল্টা অভিযোগ

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার অভিযোগ এনে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকশ। তিনি দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা এক ধরনের মিডিয়া ট্রায়েল ও ব্যক্তিগত আক্রমণ।

বুধবার (১৮ জুন) মৌলভীবাজার মডেল থানায় দাখিল করা লিখিত অভিযোগে মতিন বকশ উল্লেখ করেন, বকশী ইকবাল নামের এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ এনে জিডি করেছেন। অভিযোগে বলা হয়েছে, মতিন বকশ নাকি জেলার সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি করেছেন এবং প্রেসক্লাবের তালা ভেঙে হামলা চালাতে পারেন—এমনকি প্রাণহানির আশঙ্কাও করা হয়। তবে মতিন বকশ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, “আমি একজন দাওয়াতি সাংবাদিক হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নিই এবং সেখানে কোনো উসকানিমূলক বক্তব্য দিইনি। বরং আমি অতীতে প্রেসক্লাবের জবরদখল ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কথা বলেছি, যেটা সত্য ও দলিলভিত্তিক।”

মতিন বকশ আরও অভিযোগ করেন, জিডিতে বকশী ইকবাল তার পরিচয়কে গোপন করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। তিনি বলেন, “আমি বিএনপির একজন নেতা, কিন্তু উক্ত অনুষ্ঠানে আমি রাজনৈতিক পরিচয়ে নয়, বরং একজন সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম।”

তিনি দাবি করেন, বকশী ইকবাল অতীতে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তিনি একসময় ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে প্রেসক্লাব দখলের অভিযোগও তোলেন মতিন বকশ।

মতিন বকশ তাঁর অভিযোগে জোর দাবি করেন, প্রেসক্লাব সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করতে হবে এবং আওয়ামী দোসরদের দখলদারি আচরণের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে যেকোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অভিযুক্ত বকসি ইকবাল আহমদ বলেন, আমি দোসর ছিলাম কি না এটা কি কাউকে প্রমাণ দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুব বলেন, “মতিন বকশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
১২৮ বার পড়া হয়েছে