ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে শিক্ষকদের ৭দফা দাবিতে সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলার উদ্যোগে জাতি গড়ার কারিগর শিক্ষকদের ৭দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় মিছিল ও সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর নেতৃত্বে মাননীয় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের চেম্বারে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি তুলে দেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত শিক্ষকদের দাবি-দাওয়া গুলো শুনেন ও স্মারকলিপি পৌঁছে দেয়ার আশ্বস্ত করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আস আদুল্লাহ,মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, কিন্ডারগার্টেন জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস, আদর্শ শিক্ষক পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে উপস্থিত শিক্ষক বৃন্দের সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর মামুনুর রশিদ বলেন,“এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আমরা সমর্থন করি। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান ও নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে