ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন মোঃ চাঁন মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।

আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে এই হামলার ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১৯ বার পড়া হয়েছে