ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর প্রতিনিধিঃ

রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে রাত তিনটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে দুটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে ১টি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভরা মৌসুমে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একেএম মুরশেদ বলেন, ‘সোমবার সকাল ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিখোঁজ হওয়া মানুষদের খুঁজে পাওয়া যায়নি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে