ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

লাখাইর ধলেশ্বরী নদী দখলকে কেন্দ্র করে দুই দলে সংঘর্ষ

বিল্লাল আহমেদ লাখাই থেকেঃ

হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বিল দখকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে