ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

শরিফুলের স্বপ্ন পূরণ, ৩ উইকেট হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন পেসার হাসান মাহমুদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আব্দুল্লাহ শফিক। তবে ব্যাটের কানায় লেগে বল স্লিপে যেতেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ লুফে নেন জাকির হাসান। তিনে নামা শান মাসুদকে ফেরাতে বেশ কিছুক্ষণ ধরেই অফ স্টাম্পে ফেলে বল ভেতরে নেয়ার চেষ্টা করছিলেন হাসান ও শরিফুল ইসলাম।

অবশেষে তাদের দুজনের একটা লাইন ধরে বোলিং করার পরিকল্পনা কাজে দিয়েছে। শরিফুলের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় লিটনের গ্লাভসে যাওয়ার আগে বল শান মাসুদের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬ রান।

নিজের পরের ওভারে বাবর আজমকেও ফিরিয়েছেন শরিফুল। বাঁহাতি পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে লেগ সাইডে গ্ল্যান্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। লিটন বাঁ’দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় বাবরকে। তাতে স্বপ্নও পূরণ হয়েছে শরিফুলের। টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ‘স্বপ্নের’ উইকেট হিসেবে বাবরকে ফেরাতে চেয়েছিলেন তিনি। রাওয়ালপিন্ডিতে বাঁহাতি পেসারের সেই স্বপ্ন পূরণ হয়েছে প্রথম ইনিংসেই। এদিকে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে