ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ

শাঁওলী মিত্র : কিংবদন্তি অভিনেত্রী

Caption Caption Caption Caption Caption

প্রখ্যাত বাংলা থিয়েটার ব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলী মিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতি সমবেদনা প্রকাশ করে মমতা বলেন, শাঁওলী মিত্র তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। ‘সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়, তিনি আমাদের সাথে ছিলেন। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন তিনি আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তিনি বঙ্গবিভূষণ এবং দীনবন্ধু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। শাঁওলীদির অভিনয়ের একটি স্বতন্ত্র শৈলী ছিল এবং “নাথবতী অনাথবৎ” -এ অভিনয়ের একটি নতুন শৈলী দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। তার স্পষ্ট উচ্চারণ ও অভিব্যক্তি সর্বদা দর্শকদের আকৃষ্ট করেছিল।’

আসলে শুধু পশ্চিমবাংলারই নয়, দুই বাংলার অসংখ্য থিয়েটার ও সাংস্কৃতিক কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলা থিয়েটার আইকন শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা, শাঁওলী মিত্র ১৬ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৭৩ বছর বয়সে মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
৪০৬ বার পড়া হয়েছে