ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

শাপলা ডাটার স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

বর্ষাকালে গ্রাম-গঞ্জের বিলে আর ঝিলে শাপলা উঁকি দেয় দেশের জাতীয় ফুল শাপলার। পানিতে থাকা শাপলার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। শাপলা শুধু দেখতেই সুন্দর নয়, এই ফুলের ডাঁটা সবজি হিসেবে খাওয়ার প্রচলন রয়েছে অনেক আগে থেকেই। বাজারেও মিলে এই শাপলার ডাঁটা।

শাপলা ডাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতি ১০০ গ্রাম শাপলা লতায় ১ দশমিক ৩ গ্রাম খনিজ পদার্থ, ১ দশমিক ১ গ্রাম আঁশ, ৩ দশমিক ১ গ্রাম ক্যালরি ও প্রোটিন, ৩১ দশমিক ৭ গ্রাম শর্করা, ৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এ ছাড়া ভিটামিন সি, ভিটামিন বি১, ভিটামিন বি৭, ফসফরাসও মেলে শাপলা ডাঁটায়। বলা হয়ে থাকে, আলুর চেয়েও সাত গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে শাপলা ডাঁটায়। এটি রান্না করাও বেশ সহজ, আর সময়ও লাগে বেশ কম।

শাপলা ডাঁটায় থাকা খাদ্য উপাদানের উপকারিতা

১) শরীরের কোষ গঠন, ক্ষয়পূরণের জন্য প্রোটিনের প্রয়োজন। শাপলা ডাঁটা থেকে প্রোটিন পাওয়া যায় যা শরীরের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে।

২) শাপলা ডাঁটাতে থাকা ভিটামিন বি১ শরীরের কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে। এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয়। শাপলা ডাঁটার পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

৩) ভিটামিন বি৭ বা বায়োটিন একটি পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি শরীরের বিপাক এবং কার্যক্ষমতার উন্নতি ঘটায়। শাপলা ডাঁটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায়।

৪) শাপলা ডাঁটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইট। এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে।

৫) শাপলা ডাটার উপাদান সমূহ স্নায়ু, পেশী, হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬) যকৃতের সুরক্ষায় ভূমিকা রাখে শাপলা ডাঁটা। এটি যকৃতের ক্ষতি প্রতিরোধ করে যকৃতকে সুস্থ রাখে।

৭) শাপলা ডাঁটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি ত্বকের কোষ গুলোকে হাইড্রিয়েটিং এবং স্বাস্থ্যকর করে তোলে।

৮) চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলা ডাঁটা। নিয়মিত এ সবজি খেলে চুল হবে প্রাণবন্ত এবং মসৃণ।

৯) শাপলাতে আছে গ্যালিক এসিড নামক এনজাইম, যা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

১০) শাপলা ডাঁটাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম হাড়, দাঁত মজবুতসহ নানাবিধ কাজ করে থাকে।

১১) অ্যাসিডিটি, রক্ত আমাশয়, চুলকানি ইত্যাদি প্রকৃতির রোগ প্রতিরোধ হয় শাপলা ডাঁটা খেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
১৯২ বার পড়া হয়েছে