ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবিতে লাখাই উপজেলা পরিষদ ঘেরাও

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ ঘেরাও করেছে ইসলামী সংগ্রাম পরিষদ।রোববার (২০ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করে তারা।

জানা যায়, ৮ অক্টোবর লাখাই উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে হিজাব পরিহিত শিক্ষিকা পারভিন আক্তারের ওপর ক্ষিপ্ত হযন। এ সময় অপমান করে হিজাব খোলার জন্য ওই শিক্ষিকাকে চাপ দেন।

একপর্যায়ে হিজাব নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে ওই শিক্ষিকার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে কেন্দ্র করে লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে উপজেলা কার্যালয় ঘেরাও করে ইসলামী সংগ্রাম পরিষদ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।

এর আগে, গত ১৪ অক্টোবর ওই শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয় স্থানীয় ওলামায়ে কেরামগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে