ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

শুধু সমর্থনই নয়, আন্দোলনে সহযোগিতা অব্যাহত থাকবে: ফখরুল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনে, শুধু সমর্থনই নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

শনিবার (৩ আগস্ট) বানানীতে কারাবন্দী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন।

ফখরুল বলেন, আজ ভয়াবহ যে দানবীয় ফ্যাসিস্ট সরকার তারা যেভাবে হত্যা করেছে, সেটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করার মতো নয়। শত শত ছাত্রদের তারা হত্যা করেছে। আমরা যখন দেখতে পাই যে, তাদের গণকবর দেওয়া হয়েছে। আমি যেটা দেখলাম পত্রিকায় ৫৯ জনকে গণকবর দেওয়া হয়েছে। এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হার মানিয়ে যাচ্ছে। চিন্তাই করা যায় না!

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের পাশাপাশি দলের সব নেতাকর্মীদের ছাত্রদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশে গণজাগরণ শুরু হয়েছে। সব ভয়কে উপেক্ষা করে শিক্ষার্থীদের এ আন্দোলনে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

এছাড়া কারাগারে বিএনপি নেতাকর্মীদের নূন্যতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে