ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

শৃঙ্খলা ভঙ্গ হলেই কঠোর ব্যবস্থা বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নেই-তারেক রহমান

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় সিলেট বিভাগ বিএনপি নেতৃবৃন্দদের সাথে ভার্চুয়াল সভায় তারেক রহমান এসব কথা বলেন।

সভায় হবিগঞ্জ জেলা, সিলেট জেলা, মৌলভীবাজার জেলা ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ স্ব স্ব জেলা থেকে যুক্ত হন। হবিগঞ্জ থেকে সংযুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও ৪টি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতকারীর দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত।বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।

সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পলায়ন করেছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সেক্টর দখল করছে যা পুরোপুরি সত্য নয়।

আমাদের গুটিকয়েক নেতাকর্মী যারা এতদিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ছায়াতলে ছিল তারাই বর্তমানে বিএনপির সাথে যুক্ত হয়ে এই ধরনের কর্মকান্ড ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নস্ট করার চেষ্টা করছে।

তিনি বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে ও থাকতে হবে। হাসিনা সরকারের মতো গুম, খুন, হত্যা, দমন ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায় না। যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন।

তারেক রহমান স্পষ্টভাবে বলেন- বিএনপি নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বিএনপিকে গণমানুষের দল হিসেবে গড়ে তুলে দেশের জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন জন্য বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে