ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়

স্পোর্টস ডেস্ক

মাইনর স্ট্রোক করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার ও বর্তমানে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করা নাফিস ইকবাল। পরে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয় তাকে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গেই ছিলেন নাফিস। বিশ্বকাপ থেকে ফিরে পরিবারের সঙ্গেই চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। সেখানে বসেই আজ সকালে অসুস্থ হন তামিম ইকবালের বড় এই ভাই।

নাফিস ইকবালের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক এবং নাফিস ইকবালের চাচা আকরাম খান।

২০২২ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফিস। পরে তাকে করা হয় লজিস্টিকস ম্যানেজার। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে নাফিসের। আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন বড় করতে পারেননি তিনি। ২০০৩ সালে ওয়ানডেতে অভিষিক্ত এই খেলোয়াড় শেষ ওয়ানডে খেলেন ২০০৫ সালে। আর ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া নাফিস শেষ টেস্ট খেলেন ২০০৬ সালে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে