ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

হকৃবি শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জন

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের জন্য ‘ইমার্সিভ ফিউচারস: অ্যা ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স’ শীর্ষক ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর প্রথম ধাপে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবুবকর সিদ্দীক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা চয়নিকা পন্ডিত, আইসিটি সেলের টিম লিড প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বক্তব্যে বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাধুনিক ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সহায়তায় ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং পৃথিবীর সেরা অধ্যাপকদের ক্লাসে অংশগ্রহণের সু্যোগও পাবেন।’

প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা ‘মেটা কোয়েস্ট প্রো’ ব্যবহার করে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বিভিন্ন প্রাণির জীবনাচরণ, খাদ্যাভাসের সাথে পরিচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জানান, আগামীতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও ‘ইমার্সিভ ফিউচারস: অ্যা ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স’ পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে