ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার

হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

হবিগঞ্জ প্রতিনিধি:-

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তাকে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সঙ্গে আরও ১৩টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১৫ মার্চ সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ ৪২ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জ ছাড়াও অন্য যে ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সেগুলো হলো- ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদ।

এর মধ্যে আহমেদ আলী মুকিব হবিগঞ্জ, মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর ও চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে ১৫ মার্চ বিএনপি নেতাদের ৪২ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৩ বার পড়া হয়েছে