ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

হবিগঞ্জ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর চৌকস টহল দলের অভিযানে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা ভারতীয় পণ্য পাচার করতে পারে। ওই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এসময় সন্দেহজনক একটি ট্রাক বিজিবির টহল দলের নিকটে আসলে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে অবৈধপথে আনা বিপুল পরিমাণ জিরাসহ ট্রাকটি জব্দ করে।

এছাড়া একই স্থানে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বলসহ একটি পিকআপও আটক করা হয়।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল ও চারটি বাইসাইকেল জব্দ করে।

তাছাড়া সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ১০০ কেজি গাঁজা, এক বোতল মদ ও ছয় বোতল বিয়ার জব্দ করেছে।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”জব্দকৃত সকল মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে, আর গাঁজা, বিয়ার ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৩২ বার পড়া হয়েছে