ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:

নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই গুণীশিল্পীকে নাট্যকলা বিভাগে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে নাট্যচর্চা, অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তারা এ সম্মাননা অর্জন করেন।

হবিগঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেশ নাট্যগোষ্ঠী, শায়েস্তাগঞ্জ এর সভাপতি মোহাম্মদ হারুনুুর রশিদ (হারুন সাঁই) ও শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল আহমেদ মল্লিকের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে তুলে দেন জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জি কে গউছ এমপি।

ুএ সময় দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া দুই গুণীশিল্পী শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নাট্যচর্চার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তাদের রয়েছে উল্লেখযোগ্য অবদান।

তাদের এই অর্জনে শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিল্পী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা এ সম্মাননাকে শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। তারা মনে করেন, গুণী শিল্পীদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির চর্চায় আরও উৎসাহিত করবে।

শায়েস্তাগঞ্জের দুই শিল্পীর এই সম্মাননা প্রাপ্তিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তাদের এ অর্জন ভবিষ্যতে শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে