ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি॥

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ আয়োজনে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার বহিঃপ্রকাশ ঘটান।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাউসার শুকরানা সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা কাওসার আহমেদ অনুষ্ঠান পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন ও জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ।
অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্যকর্মে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য, প্রেম, স্বাধীনতা ও সম্প্রীতির শক্তিশালী বার্তা ফুটে উঠেছে। নজরুলের এই চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাংস্কৃতিক কর্মকান্ডের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ না রেখে তার সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবৃত্তি, নজরুলসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি তাদের মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ি তুলতে সহায়তা করে।
পুরস্কার বিতরণ শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নজরুলের গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আবহে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণের উৎসবে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ও কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে