ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি একসময় হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বিকালে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৬৬ বার পড়া হয়েছে