ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক

হবিগঞ্জে ময়লার ভাগাড়ে দুর্গন্ধ, যানজটে নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের সামনে বাইপাস সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড়ে জনচলাচলে বিপর্যয় নেমে এসেছে। প্রতিদিন প্রায় ৩০ মেট্রিক টন ময়লা সড়কে জমা হচ্ছে। মরা গরু থেকে শুরু করে বিভিন্ন পশু-পাখির মরদেহ পড়ে আছে সড়কের মাঝে। এছাড়া সড়কে দিনভর লেগে থাকে যানজট।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহনের চালক এবং সাধারণ যাত্রীরা। তারা বলছেন, হবিগঞ্জ এখন ময়লার শহরে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিনের পর দিন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁর পচা-বাসি বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এসব বর্জ্য থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের উপর সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে ময়লা-আবর্জনা পড়ে আছে। এছাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যানগাড়ি দিয়ে সড়কের মাঝে আবর্জনা এনে স্তূপ করছেন। তারা জানান, আমাদের কাজ এখানে এনে ফেলে রাখা। এখান থেকে সরানোর কাজ অন্য কর্মীরা করবেন।

এদিকে, ময়লার ভাগাড়ের ২০০ ফুট এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পুলিশ কাজ করলেও প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

পথচারীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান।

চালকরা জানান, এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে যানজট। তারা অভিযোগ করে বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন সড়কের ওপর ময়লা ফেলে যান। এ নিয়ে তারা কারও কোনো কথা শুনতে চান না। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দ্রুত বিকল্প স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, এক্সকাভেটর নষ্ট হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিকল্প উপায়ে ময়লা সরিয়ে রাস্তা পরিষ্কার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৩৬ বার পড়া হয়েছে