ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক Logo নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের সঙ্গে শায়েস্তাগঞ্জের সাংবাদিকদের মতবিনিময় Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাইসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ গোরামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৪৫) ও মো. আব্দুল আজিজ (৪০)। আহতাবস্থায় তাদের আরেক ভাই মো. আবু তালিব ও একই এলাকার মৃত আব্দুর রহমান ছেলে মোহাম্মদ নুরুল হককে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শানখলা ইউনিয়ন অফিসের সামনে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার কাজ করছিলেন দুই ভাই। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। তাদেরকে বাঁচাতে আরেক ভাই মো. আবু তালিব ও নুরুল হক এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. আব্দুল্লাহ মিয়া ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।”

আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৪৯ বার পড়া হয়েছে