ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

শুদ্ধাচার পুরষ্কার পেলেন লাখাই’র ইউএনও নাহিদা

লাখাই, হবিগঞ্জ প্রতিনিধি,

উপজেলা পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে হবিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে একমাত্র তিনিই শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন।

রোববার (৩০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা আনুষ্ঠানিকভাবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদার হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় নাহিদা সুলতানা সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শুদ্ধাচার পুরষ্কার পেয়ে আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমার এই পুরষ্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি’।

উল্লেখ্য, ইউএনও নাহিদা সুলতানা ২০২৩সনের ৮জানুয়ারি হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে