ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মৌলভীবাজারে বালুর ট্রাকের চাপায় শিশুসহ নিহত দুই

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালুর ট্রাকের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীরা রাস্তা অবরোধ রেখে আন্দোলন করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।

সোমবার (১ জুলাই) রাতে শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি ট্রাককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের খালা পিয়ারা বেগম (৪৮) ও তার ভাগ্নি সাবিয়া আক্তার (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিলিকা বালুর রাজ্য খ্যাত ভূনভীর ইউনিয়ন। এই ইউনিয়নজুড়ে প্রতিনিয়ত চলে অবৈধ বালু উত্তোলন। দিনরাত প্রতিনিয়ত এই ইউনিয়নের সড়ক দিয়ে চলে ভারি বালু উ ত্তোলনকারী ট্রাক ও লরি। রাতে দুইটি ট্রাকের চাপায় শিশুসহ দুইজন নিহত হন। এরপর গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে।

এসময় ঘটনাস্থলে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও ইউএনও মোঃ আবু তালেব পরিদর্শন করে বিচারের আশ্বাস দেন। এতে এলাকাবাসী ক্ষোব্ধ হয়ে ইউএনওসহ প্রশাসনের লোকদের ঘুষখোর বলে গালাগাল দিয়ে রাস্তা অবরোদ্ধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় জানান, ঘটনার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজন নিহত হয়েছেন। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে