ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি ৭০ লাখ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৪০ লাখ ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে।

জানা গেছে, এবারে ভোটারের উপস্থিতিও বেশি ছিল। প্রায় ৫০ ভাগ ভোটার ভোট দিয়েছে।

এর আগে গত সপ্তাহে প্রথম দফার ভোটে ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পেজেশকিয়ান। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে গত ২৮ জুন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারজন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনায় লড়াইটা এসে ঠেকে দুই প্রার্থীর মধ্যে। তাদের একজন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। অন্যজন সাইদ জালিলি।

সেদিন ভোটগ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও ছয় ঘণ্টা বাড়ানো হয়। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। এরপর গণনা শেষে ভোটের ফল ঘোষণা করা হয়। এতে মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেন।

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে