ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে ভাই-বোনের মৃত্যু, হাসপাতালে মা

পাবনায় প্রতিনিধিঃ

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারজানা ইয়াসমিন (২৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ১০ই মহররম উপলক্ষ্যে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যায়। এ সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ে। তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতাবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি তাই মেয়ে তাঁত চালাতে গিয়েছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গিয়েছিল আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুই কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২১১ বার পড়া হয়েছে