ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ পৌর মেয়র অলি’র রিমান্ড নামঞ্জুর, জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা ফরিদ আহমেদ অলি’র রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। অপর দিকে আদালত একদিনের জন্য তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সেই সাথে হবিগঞ্জ সদর থানার দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার দুপুরে অলি’র উপস্থিতিতে আদালত পৃথক দুইটি আদেশ দেন। গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়াস্থ তার বাসভবন থেকে পুলিশ তাকে আটক করে। মহাসড়কে অবরোধসহ নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

পরে আদালত একদিনের জন্য তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সদর থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন হবিগঞ্জ সদর থানার পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
২১৩ বার পড়া হয়েছে