ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

চুনারুঘাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

কাজী মাহমুদুল হক সুজন,চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ জুলাই) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত-রাতে থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরের অদূরে চুনারুঘাট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃতরা হলো-বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে সৈয়দ লাল মিয়া (৩৬), একই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগাঁও (আব্দাপটিয়া) এলাকার রমিজ আলীর ছেলে আব্দুল আহাদ (৩৬), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে জুনায়েদ মিয়া (৩০) ও বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের পুরান পাতারিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহানুর রহমান ওরফে (৩৯)।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বড় ২৪ ইঞ্চি বোল্ড কাটার, ৪টি রামদা, কাঠের বাট ১২ ইঞ্চি ও ৩টি লোহার রড, মোটরসাইকেল এবং সাদা ও হলুদ রংয়ের ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়’।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ও আন্তঃজেলায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাÐ পরিচালনা করে আসছিল।

তাদের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলাডাকাত দলের সদস্য। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে