ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ

তিস্তা নিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাব : পরিবেশ উপদেষ্টা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

তিস্তাসহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। আজ বুধবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ ও পানি উপদেষ্টা।

তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব।

ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, শীত মৌসুম শুরুর আগেই ঢাকার বায়ুদূষণ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এক্ষেত্রে ঢাকার চারপাশের অবৈধ ইটভাটা বন্ধ করাসহ বায়ুদূষণ রোধের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের লাইসেন্স দেওয়া হবে না। খোলা ট্রাকে বালু বা ইট বহন করা যাবে না।

তিনি আরো জানান, অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরো বলেন, এখন থেকে নতুন করে আর কোনো ইটভাটার লাইসেন্স দেবে না সরকার। সারাদেশে অবৈধ যত ইটভাটা আছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে