ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস

সাবেক তিন প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সাবেক তিন প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন তিনি।

সাবেক তিন প্রধান বিচারপতি হলেন- সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এছাড়াও মামলায় উল্লেখ করা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য সাবেক চার বিচারপতি হলেন- বিচারপতি সৈয়দ ঈমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের ২৭শে সেপ্টেম্বর তারা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দকে শাস্তি দেন।

সেসময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেয়া হয় যা আপিল বিভাগের এখতিয়ার বহির্ভূত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন ১৯২৬ এর ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, কিন্তু আপিল দ্বারা নয়। বার কাউন্সিল আইনের ৩২ ধারায় ট্রাইব্যুনাল আইনজীবীর পেশাগত অসদাচরণ প্রমাণিত হলে পেশা সাসপেন্ড করতে পারে কিন্তু আপিল দ্বারা নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে