ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

মাধবপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থীর বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থীর গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিক্ষার্থী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার কুটানিয়া গ্রামের সাঈদ সোহেল নামে এক শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের আলী নেওয়াজের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত ৪ সেপ্টেম্বর রাতে সাঈদ সোহেলের বাগানের ফলজ জাতীয় ৪০ টি গাছ কেটে ফেলা হয়।

এই ঘটনায় সাঈদ সোহেল বাদি হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর আলী নেওয়াজ সহ ৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি একটি অভিযোগ করেন। শিক্ষার্থী সাঈদ সোহেল জানান, আলী নেওয়াজের সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে । জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আলী নেওয়াজ ও তার লোকজন তার বাগানের গাছ গুলো কেটে ফেলেছে।

আলী নেওয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও না পেয়ে তার মা’র সঙ্গে কথা বললে তিনি জানান, তার ছেলের সঙ্গে একটি জায়গা নিয়ে সাঈদ সোহেলদের সঙ্গে বিরোধ চলছে।

এই ব্যাপারে গ্রাম পুলিশ ইউনুস মিয়া জানান, গাছ গুলো কে কেটেছে সেটা তিনি দেখেন নি। সাঈদ সোহেল এর অনেক গুলো গাছ কেটে ফেলা হয়েছে সেটা টিক।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ টি তদন্ত করে দেখা হচেছ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে