ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

সুনামগঞ্জে বজ্রপাতে ১ শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের মুক্তিখলা গ্রামে গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে ও ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন ইমদাদুল হকসহ চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোন পালস পাইনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার।

একই সময়ে উপজেলা সদরের সামনের করচার হাওরে ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত ইউনুস মিয়া (৮) সে উপজেলা সদরের রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭) উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে পড়াশুনা করত আরাফাত। দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এসময় এক ভাই ডুবে গেলে বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেক জনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
২৩৮ বার পড়া হয়েছে