ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল

গণঅভ্যুত্থান ঘিরে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান ঘিরে নির্মিত ভিডিও চিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রচারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে দেশের সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ভিডিওচিত্রটি কমপক্ষে দুবার প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে ভিডিওচিত্রটি কমপক্ষে দুবার প্রচার করার অনুরোধ জানানো যাচ্ছে। এ ছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে।

প্রসঙ্গত, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১২৪ বার পড়া হয়েছে