ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে: সারজিস

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহযোগিতা পেতে ও স্বচ্ছতার জন্য হাসপাতালের চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল।

বুধবার (০১ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত ও আহতদের সহযোগিতা দেয়া হচ্ছে এ কথা জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনে শহীদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন, তারমধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদ পরিবার।

ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো। এখনও একাউন্টে আছে ৬১ কোটি টাকার মতো। এ আন্দোলনে আহত ১১৩০৬ জনের মধ্যে মাত্র ১৬০১ জনকে সহযোগিসতা দেয়া হয়েছে। কারণ আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

তিনি আরও বলেন, স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। এ মাসে শহীদ পরিবারকে আবারও বড় অংকের সরকার ঘোষিত (৩০ লাখ) টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

সারজিস আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রত্যেক বিভাগে একটি করে অফিস নেয়া হবে। যাতে অর্থের জন্য নিহত ও আহত এসব পরিবারের সদস্যদেরকে ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে কেউ খারাপ ব্যবহার না পায়, তার ব্যবস্থা নেয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আহত অনেকে এ আন্দোলনে সম্পৃক্ত নয় তিনিও সুযোগ সুবিধা নিতে এসেছেন এমন অভিযোগও রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৩০ বার পড়া হয়েছে