আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
এছাড়া সভায় আইসিটি কর্মকর্তা কাউসার আহমেদ, আব্দুস শহিদ মেম্বার, উপজেলা খাদ্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় দুর্যোগ মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার এবং দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।














