ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কারও উসকানিতে পা দেব না: নতুন সেনাপ্রধান

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ছাড়া কোনো ইস্যু নেই। তাই আমরা কারও উসকানিতে পা দেব না।

রোববার (২৩ জুন) সেনাসদরে অনুষ্ঠিত হয় দুই জেনারেলের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা। ওই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের নতুন সেনাপ্রধান বলেন, একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনগুলোতে সেনাবাহিনী কাজ করে যাবে।

মিয়ানমার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কোনো উসকানিতে পা দিবে না তার বাহিনী। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ছাড়া কোনো ইস্যু নেই।

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন তিনি। সেনাসদরে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এদিকে তিন বছরের নেতৃত্ব শেষে বিদায় নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পূর্ণ সামরিক রীতি অনুযায়ী তাকে ফুলেল সজ্জিত গাড়িতে রশি টেনে পার করে দেয়া হয় সেনাসদর। এসময় তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

বিদায় জানানোর আগে একজন দায়িত্ব হস্তান্তর করেন, আরেকজন গ্রহণ করেন দায়িত্ব। আগামী তিন বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয় জেনারেল ওয়াকার-উজ-জামানকে। সেনাসদরে অনুষ্ঠিত হয় দুই জেনারেলের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা।

সকালে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর বিদায়ী সেনাপ্রধান যান সেনাকুঞ্জে। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গত তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেন জেনারেল শফিউদ্দিন। তার স্থলাভিষিক্ত হলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
২০৮ বার পড়া হয়েছে