ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দেড়টার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন’ বলে ঘোষণা দিয়েছেন তারা।

এসময় তাদেরকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘বিডিআর না বিজিবি, বিডিআর বিডিআর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বিডিআর পরিবারের সাথে একাত্মতা পোষণ করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১২০ বার পড়া হয়েছে