ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে ১০লাখ টাকার অবৈধ জাল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের হানিয়া কলমা বিলে অভিযান চালিয়ে দশ লাখ টাকার অবৈধ রিং চাই ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
সোমবার (১৩জানুয়ারি) বিকাল ৪টায় টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন স্থানে, উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সঙ্গে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আলী , উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা সহ থানা পুলিশ, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওর এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার রিং চাই ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আটক কৃত অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানান, এ উপজেলার টাঙ্গুয়ার হাওরে জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে গোপনে মাছ শিকার করে থাকে। যার ফলে দিন দিন হাওর এলাকা মাছ শূন্য হয়ে পড়ছে। মাছের বংশ বৃদ্ধি ও মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে