ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ

চুনারুঘাটে পাহাড় কাটায় মাটি খেকোকে কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পারকুল চা বাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগে বৈরত বৈদ্য নামে এক মাটি খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান এলাকার বাসিন্দা রথু বৈদ্যের ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

এর আগে সকালে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পারকুল চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির করা অভিযোগে বৈরত বৈদ্যকে আটক করা হয়।

টিলা থেকে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য বৈরত বৈদ্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি করে আসছে। এতে প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। এ বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
২০৫ বার পড়া হয়েছে