ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

চুনারুঘাটে পাহাড় কাটায় মাটি খেকোকে কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পারকুল চা বাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগে বৈরত বৈদ্য নামে এক মাটি খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান এলাকার বাসিন্দা রথু বৈদ্যের ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

এর আগে সকালে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পারকুল চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির করা অভিযোগে বৈরত বৈদ্যকে আটক করা হয়।

টিলা থেকে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য বৈরত বৈদ্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি করে আসছে। এতে প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। এ বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে