ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

চুনারুঘাটে জমি বিরোধে কৃষক খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের হুরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পুরোনো বিরোধকে কেন্দ্র করে ওই দিন বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
১১৪ বার পড়া হয়েছে