ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম, যোগ দিবেন নতুন দলে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

নতুন রাজনৈতিক দলে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে তরুণ উপদেষ্টারা। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

জানা যায়, চলতি মাসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এই দলে যোগ দিবেন তরুণ উপদেষ্টারা। সেজন্য কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা।

এ বিষয়ে নাহিদ ইসলাম জানান, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। দলের কার্যক্রমে যোগ দিতে উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো। আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।

এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

এদিকে, গত সেপ্টেম্বর থেকে দেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের মাধ্যমেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি গঠন করেছে। জাতীয় নাগরিক কমিটিও প্রায় তিন শতাধিক থানা কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
১২৭ বার পড়া হয়েছে