ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

শঙ্কাই সত্যি হলো। কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

বৃষ্টিতে মাঠ ভিজে এতটাই নাজেহাল যে এদিন আর কোনোভাবেই ম্যাচ শুরু করা সম্ভব নয়। যার কারণে দেড় ঘণ্টা না যেতেই খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন ম্যাচ অফিশিয়ালরা।

আগের দিনই ওয়েদার ফোরকাস্টে জানা গিয়েছিল, রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এই এলাকায় আগের দিন রাতেও বৃষ্টি হয়েছিল। একই ভেন্যুতে এর আগে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও।

এদিকে এ ম্যাচ মাঠে না গড়ালেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না পাকিস্তান ও বাংলাদেশকে। বরং দুদলই একটি করে পয়েন্ট নিয়ে আসর শেষ করতে পারছে।

টানা দুই হারে আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি দুদলের জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে