ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলে ৪০-৫০ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সেখানে পুলিশ মোতায়েন আছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতন্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
১৩২ বার পড়া হয়েছে