ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নবীগঞ্জে সাবেক ছাত্রলীগের সভাপতি ফয়সল পুলিশের খাঁচায়

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ ছাত্রলীগের নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদার (৩৮) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপিএম-এর নেতৃত্বে এসআই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স শহরের খালিক মঞ্জিলের সামন থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শাহ ফয়সাল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্তাধীন একটি মামলা রয়েছে, যার নম্বর নবীগঞ্জ থানায় ১৫/২০২৫, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। মামলাটি দায়ের করা হয়েছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী, যেখানে ১৫(১)(এ), ১৫(৩), এবং ২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গ্রেফতার বেশ আলোচনার জন্ম দিয়েছে। শাহ ফয়সাল তালুকদার এক সময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন এবং এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে থাকলেও তার নাম বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত ঘটনায় উঠে আসে।
ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। অভিযুক্তের বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৩২ বার পড়া হয়েছে