ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নবীগঞ্জে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ৪৫টি ছাগল, সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ কৃষক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা। গতকাল শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক ফয়জুল হকের ছাগলের খামারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় খামারে থাকা প্রায় ৪৫টি ছাগল।
ফয়জুল হক জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন এই ছাগলের ফার্ম। স্বপ্ন দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার। কিন্তু এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার স্বপ্ন, তার শ্রম, তার ভবিষ্যৎ।
খামারটি বসত ঘর থেকে কিছুটা দূরে ছিল, তাই বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, ছাগলঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবার ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখতে পেরে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নিবান। আর ততক্ষণে পুড়ে মরে যায় সব ছাগল।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী বলেন, যারা এমন নৃশংসভাবে নিরীহ প্রাণীদের পুড়িয়ে হত্যা করতে পারে, তারা মানুষরূপী পশু ছাড়া আর কিছুই নয়।তাছাড়া,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ ও নিন্দা। অনেকে এ ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
অশ্রুসিক্ত চোখে ফয়জুল হক বললেন, চোখে স্বপ্ন ছিল, ছাগলগুলোই ছিল আমার ভরসা… সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী করব।এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
১০৫ বার পড়া হয়েছে