ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা

১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ, অনলাইনে মিলবে আসন

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ মে)। তবে এবারের টিকিট পেতে কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না। সব আসনের টিকিট অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিনের জন্য যাত্রীদের বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট কিনতে দেওয়া হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট তারিখের টিকিট ছাড়া হচ্ছে নির্ধারিত সময়ে।

আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার রেলওয়ে চালাবে ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন। এর মধ্যে কিছু ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত। আবার ঈদের পর ৯ থেকে ১৪ জুনের মধ্যে চলবে আরও কিছু ট্রেন। ঈদের দিনও কিছু ট্রেন চালু থাকবে। তবে এই স্পেশাল ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টার থেকেই কিনতে হবে, অনলাইনে নয়।

সারাদেশে চলবে ৪৩টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরেও প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, যেগুলো পাওয়া যাবে স্টেশনের কাউন্টার থেকে।

রেলওয়ের ঈদকালীন পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে গত ২১ মে। এরপর প্রতি দিন অনুযায়ী টিকিট ছাড়ার সময়সূচি নিচে দেওয়া হলো— ২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট ও ২৭ মে: ৬ জুনের টিকিট।

প্রত্যেক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ কমাতে ও হয়রানি ঠেকাতে এবার শতভাগ আসন অনলাইনেই বিক্রি করা হচ্ছে। এর ফলে ঘরে বসেই টিকিট কেনা যাচ্ছে সহজে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
১৪০ বার পড়া হয়েছে