ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা কালেঙ্গার ডেবরাবাড়ি দিয়ে বৃহস্পতিবার (২৯ মে) রাতে ২২ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৮ জন ও শিশু ৫ জন।

শুক্রবার (৩০ মে) সকালে এ সংবাদ পেয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা সকলেই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), মো. আরিফ (১৯), মো. আসাদুল (৩০), মোছা. আছিয়া বেগম (৬০), মন্ডলগড়া গ্রামের মো. আশরাফুল (৩৫), মোছা. জাহানারা (৩০), মোছা. কাকলী (১০), মোছা. আশরাফী (৬), মো. আমিনুল ইসলাম (৩৫), উলিপুর উপজেলার স্বাধীরগ্রামের মোছা. আফরোজা (২৪), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মো. আ. হামিদ (৪২), মোছা. রেহানা বেগম (৪০), মো. সুজন (২২), মোছা. হাসি খাতুন (১৮), মোছা. পারভীন বেগম (২১), মো. শাহিনুর (৩), মো. হাসানুর (৭), কাশিপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), মোছা. ফাতেমা বেগম (৪৭), মো. ইমরান হোসেন (২৩), মোছা. সাবিনা (২০), মো. ইসমাইল হোসেন (২)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এরআগে ২৬ মে এ সীমান্ত দিয়ে ১৮ জন নারী-পুরুষ ও শিশুকে ঠেলে দিয়েছিল বিএসএফ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১২৬ বার পড়া হয়েছে