ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

বাহুবলে কিশোরীকে রাতভর ধর্ষণ, অভিযুক্ত শালা-দুলাভাই গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করেছে দুর্বৃত্ত। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শালা-দুলাভাইকে শনিবার (৩১ মে) রাত অনুমান ৩টার দিকে গ্রেফতার করেছে। রবিবার (১লা জুন) সকালে ধর্ষিতা কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা- বাহুবল উপজেলার সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে রিক্সা চালক মো. ওয়ারিছ মিয়া (২৫) ও তার চাচাত বোনের জামাই একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকেলে একই উপজেলার চন্দনিয়া এলাকার জনৈক কিশোরী বোনের বাড়ি ভাদেশ্বর গ্রামে যাওয়ার জন্য মো. ওয়ারিছ মিয়ার রিক্সায় উঠে। চতুর রিক্সা চালক ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তায় কিশোরীকে নিয়ে যায়। তাতে কিশোরী তার বোনের বাড়ির পথ হারিয়ে ফেলে। এতে সন্ধ্যা ঘনিয়ে এলে বেকায়দায় পড়ে কিশোরী। সুচতুর রিক্সা চালক মো. ওয়ারিছ মিয়া এ সুযোগে ওই কিশোরীকে ঘুরিয়ে-ফিরিয়ে উপজেলার গোহারুয়া গ্রামে তার চাচাত বোনের জামাই মো. তাজুল ইসলাম-এর বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতভর তাকে আটক রেখে ধর্ষণ করে। শনিবার রাত ১০টার দিকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টার দিকে ভাদেশ্বর গ্রাম থেকে রিক্সা চালক ওয়ারিছকে এবং রাত ৩টার দিকে তার বোন জামাই (দুলাভাই) তাজুল ইসলামকে গ্রেফতার করে এবং কিশোরীকে উদ্ধার করে। রাতেই কিশোরীর বড় বোনের জামাতা বাদী হয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতা কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার সকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে ভিকটমকে উদ্ধার ও দুই ধর্ষককে গ্রেফতার করেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
১৯৪ বার পড়া হয়েছে