ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

চুনারুঘাটে গাড়িতে না তোলায় চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় তুলতে অসম্মতি জানানোয় মরতুজ আলী (৫৫) নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন চা শ্রমিকের বিরুদ্ধে।

বুধবার (৪ জুন) রাত ১০টার দিকে উপজেলার চানপুর চা বাগানের বাস স্টপেজে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৫ জুন) চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম এ তথ্য জানান।

নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক একই উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, “কয়েকজন চা শ্রমিক উপজেলা সদর থেকে চানপুর চা বাগানে যাওয়ার জন্য মরতুজ আলীর সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান। মরতুজ আলী জানান, তিনি শ্রমিকদের নিতে পারবেন না, কারণ- অন্য দুইজন যাত্রীর জন্য তিনি অপেক্ষা করছেন। এনিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চা শ্রমিকরা অন্য আরেকটি গাড়িতে করে চলে যান।”

“রাত ১০টায় মরতুজ আলী তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চানপুর চা বাগানে গেলে কয়েকজন চা শ্রমিক তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মরতুজ আলীকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মুরতুজ আলীকে মৃত ঘোষণা করেন”, যোগ করেন তিনি।

ওসি বলেন, “হামলাকারী চা শ্রমিকদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
১৬৬ বার পড়া হয়েছে