ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আগস্ট মাসের এই বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।

ভুক্তভোগী গ্রাহকের নাম কাজী ছাওধন মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা।

কাজী ছাওধন মিয়া বলেন, ‘‘আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়েছি! অফিসে দুদিন গেলাম; তারা বলেছে- ঠিক করা হবে।’’

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, গরমের সময় বেশি বিদ্যুৎ বিল আসা স্বাভাবিক। তবে দিনমজুর কাজী ছাওধন মিয়ার বিল কম্পিউটারে ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারীকে সতর্ক করা হয়েছে।

ছাওধন মিয়ার সংশোধিত বিল ৫৭০ টাকা বলেও জানান আসাদুজ্জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
১৫১ বার পড়া হয়েছে