ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জে বীজনা নদী থেকে মোঃ রিহান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় রিহান। সকাল ৮টা থেকে নিখোঁজ থাকার পর স্বজনরা সারাদিন খোঁজাখুঁজি চালান। পরে বিকেল ৪টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় শিশুটির মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা-বাবা ও পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, “ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে কেউ আমাদের থানায় অবগত করেনি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
৮৯ বার পড়া হয়েছে